26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

ভেঙে ফেলা হয়েছে শাহবাগের প্রজন্ম চত্বর

রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরের স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। শনিবার (১২ জুলাই) গভীর রাতে কে বা কারা বুলডোজার দিয়ে এটি ভেঙে ফেলে।

রাতের অন্ধকারে একটি বুলডোজার এনে প্রজন্ম চত্বরের স্থাপনাটি ধ্বংস করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে কারা এটি ভেঙেছে বা কোনো কর্তৃপক্ষের নির্দেশে এটি করা হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০১৩ সালে গণজাগরণ আন্দোলনের সময় শাহবাগে গড়ে ওঠা এ ‘প্রজন্ম চত্বর’ মুক্তিযুদ্ধের চেতনা ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবির প্রতীক হয়ে ওঠে। ভাস্কর্যটি ওই আন্দোলনের স্মৃতি ধরে রেখেছিল।
বিআরএসটি/এসএস

Related posts

মোংলায় যুবলীগ নেতা আটক

News Desk

আসিফ মাহমুদের বিরুদ্ধে যে অভিযোগ প্রতিমন্ত্রীর

News Desk

ঘুষের অভিযোগ বিচারপ্রক্রিয়াকে ‘শতভাগ প্রশ্নবিদ্ধ’ করে: চিফ প্রসিকিউটর

brs@admin

আলিয়ার সই জাল করে টাকা তোলার অভিযোগ, ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

brs@admin

কিয়েভে রাশিয়ার হামলায় দুই বছরের শিশুসহ নিহত ২৮

News Desk

দুই রেস্টুরেন্টকে জরিমানা করেছে চসিক

News Desk
Translate »