32 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অর্থনীতিজাতীয়প্রচ্ছদ

এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেয়ার ষড়যন্ত্র ছিল: জ্বালানি উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দেয়ার ষড়যন্ত্র ছিল। রোববার (১৩ জুলাই) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

জ্বালানি উপদেষ্টা বলেন, প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে দ্বন্দ্বের জেরে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নেমেছিল। পরবর্তীতে যা সরকারবিরোধী আন্দোলনে রূপ দেয়ার ষড়যন্ত্র ছিল। দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করা ও রাজস্ব আদায় বাধাগ্রস্ত করাই আন্দোলনের উদ্দেশ্য ছিল।

তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দু’টি বিভাগে ভাগ করা হয়েছে। এরমধ্যে একটি রাজস্ব নীতি বিভাগ ও আরেকটি রাজস্ব বাস্তবায়ন বিভাগ। এই দুই বিভাগেই সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগে একটি নীতিমালা করা হবে।

এ সময় দেশের অর্থনীতি এখনো প্রত্যাশার জায়গায় না এলেও তা গতিশীল হয়েছে বলেও উল্লেখ করেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।
বিআরএসটি/এসএস

Related posts

রাজধানীতে ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক

brs@admin

ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন

News Desk

শান্ত-ওয়াসিমের ব্যাটিংয়ে দ্বিতীয় স্থানে উঠল রাজশাহী

News Desk

ভারত–বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

News Desk

চট্টগ্রাম বন্দর কাউকে দেয়া হচ্ছে না : শফিকুল আলম

brs@admin

বাড্ডায় ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

News Desk
Translate »