28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
আইন-আদালতজাতীয়প্রচ্ছদ

মিটফোর্ডে হত্যাকাণ্ডের ঘটনার ছায়া তদন্ত করছে র‍্যাব

র‍্যাবের মহপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, মিটফোর্ডে হত্যার ঘটনায় র‍্যাব ছায়া তদন্ত করছে র‍্যাব। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে ২ জনকে র‍্যাব ও ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ জুলাই) দুপুরে কাওরানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক।

মব ভায়োলেন্সে জড়িত না হতে দেশবাসীকে অনুরোধ জানিয়ে র‍্যাব মহাপরিচালক বলেন, মিটফোর্ডের ঘটনাটির ছায়া তদন্তের মাধ্যমে ডিএমপিকে সহায়তা করছে র‍্যাব। জড়িত সবাইকে দ্রুতই আইনের আওতায় আনা যাবে। ছিনতাই চাঁদাবাজির মতো অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব মাঠে আছে বলেও আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে গত ৯ জুলাই এক ব্যবসায়ীকে পাথর দিয়ে নারকীয়ভাবে হত্যা করা হয়। এই ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় বৃহস্পতিবার নিহতের বোন ১৯ জনের নাম উল্লেখ করে এবং ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে।
বিআরএসটি/এসএস

Related posts

সাবেক আইজিপি শহিদুলসহ ১১ আসামি ট্রাইব্যুনালে হাজির

News Desk

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ: শত্রু-মিত্রদের সমালোচনার আভাস

News Desk

অপহৃত চবির ৫ শিক্ষার্থীসহকে উদ্ধারে খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান

brs@admin

জাপান পৌঁছেছে এনসিপি’র প্রতিনিধিদল

News Desk

তিন জেলায় নতুন ডিসি নিয়োগ

News Desk

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’

brs@admin
Translate »