26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
আইন-আদালতজাতীয়প্রচ্ছদ

সারাদেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা হচ্ছে : পুলিশ মহাপরিদর্শক

সারাদেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম।

শনিবার (১২ জুলাই) দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে অবস্থিত ঢাকা জেলা পুলিশ লাইন ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল পরিদর্শন শেষে এই কথা জানান তিনি।

তিনি বলেন, দেশব্যাপী চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সারাদেশে বিশেষ করে ঢাকায় আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরির কাজ চলছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দেশের রাজনৈতিক দলগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তাদের সহযোগিতা দরকার। গণ-অভ্যুত্থানের পর এখনও পুলিশ বাহিনীর মনোবল দুর্বল। যার ফলে শতভাগ কাজ করতে পারছে না মন্তব্য করেছেন বাহারুল আলম।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিচার প্রক্রিয়া ধীরগতির দায় আইনশৃঙ্খলা বাহিনীর না। তবে আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত ভূমিকা পালন করছে না।

আইনশৃঙ্খলা বাহিনী আগের তুলনায় আরও বেশি সক্রিয় উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যবসায়ীকে পাথর নিক্ষেপে হত্যার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অপরাধীদের গ্রেফতার করা। তবে শাস্তি নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে আইন মন্ত্রণালয়ের।

একটা সভ্য দেশে এমন ঘটনা দুঃখজনক জানিয়ে উপদেষ্টা বলেন, আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি। এটা কমানো দরকার। এ বিষয়ে নীতি-নির্ধারক থেকে শুরু করে বাবা-মা, শিক্ষক, ডাক্তারসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে।
বিআরএসটি/এসএস

Related posts

অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে ইইউর সঙ্গে কাজ করবে বাংলাদেশ

News Desk

অপারেশন সিন্দুরে পাকিস্তানের ছয়টি বিমান ধ্বংসের দাবি ভারতের

News Desk

মুসলিম বিশ্বে বাংলাদেশ ও মরক্কোর নেতৃত্বমূলক ভূমিকা জোরদারে উপদেষ্টা আসিফের আহ্বান

brs@admin

পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

News Desk

আ.লীগ নেত্রী স্বপ্না আক্তার গ্রেফতার

News Desk

ভারতকে এমন শিক্ষা দেব, যা কখনো ভুলবে না: শাহবাজ

News Desk
Translate »