28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদঅর্থনীতিজাতীয়প্রচ্ছদশিরোনামসারাদেশ

খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি

খুলনার রূপসা উপজেলার কৃষি ব্যাংক পূর্ব রূপসা শাখার ভল্ট ভেঙে ১৬ লাখ ১৬ হাজার টাকা চুরি হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল থেকে শুক্রবার (১৫ আগস্ট ) রাত সাড়ে ১০টা পর্যন্ত যেকোনো সময়ে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ জানিয়েছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ব্যাংকের শাখা ম্যানেজার কামরুল ইসলাম বলেন, ভল্টে ১৬ লাখ ১৬ হাজার টাকা ছিল; যা লুট হয়েছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধ হয়ে যায়। ওই দিন থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময়ে ঘটনাটি ঘটতে পারে। 
তিনি আরও বলেন, আমরা ব্যাংক থেকে এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলোর চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তবে গত রাতে ব্যাংকের কোনো প্রহরী ছিল না। এ সুযোগ বুঝে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। 
বিআরএসটি/এসএস

Related posts

‘১৬ জুন বিতর্কিত বাকশাল সরকার সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল’

brs@admin

গানের শুটিংয়ে গিয়ে নিখোঁজ, খালে মিলল মডেলের মরদেহ

brs@admin

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার কাজ আসবে না: আমির খসরু

brs@admin

অজ্ঞাতনামা তরুণীর মরদেহ উদ্ধার

brs@admin

ভেনেজুয়েলার দুর্গতদের পাশে নেইমার

News Desk

আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করছে সরকার: ড. খলিলুর রহমান

brs@admin
Translate »