32 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
গণমাধ্যমজাতীয়প্রচ্ছদমতামত

সরকার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে : মাহমুদুর রহমান

শহীদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেও সরকার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মী ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

মঙ্গলবার (১ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবে এবি পার্টির জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিন উদ্‌যাপনের উদ্বোধনী ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান বলেন, আবার যাতে কেউ শেখ হাসিনার মত ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে তার জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে। ১০ বছরে বেশি প্রধানমন্ত্রী নয়, এ প্রস্তাবে সকল দলের ঐকমত্যের মধ্যে দিয়ে তার প্রাথমিক ধাপ অর্জিত হয়েছে বলে মনে করেন তিনি।

এ সময়, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশকে পরাধীনতা ও আধিপত্যবাদ থেকে মুক্ত করতে হবে। সেইসাথে, আবারও ফ্যাসিবাদ রুখতে প্রয়োজনে জীবন দেয়ার অঙ্গীকার করেন তিনি।

এর আগে, এবি পার্টির ৩৬ দিনের কর্মসূচির উদ্বোধন করে শহীদ নাজমুল কাজির স্ত্রী মারিয়া সুলতানা রাখি।
বিআরএসটি/এসএস

Related posts

আমি ভালো খেলিনি, দলও ভালো খেলেনি: রোনালদো

brs@admin

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের শোক

News Desk

হবিগঞ্জ পাসপোর্ট অফিসে অভিযান, আটক ৩

News Desk

ব্র্যাক ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৫৭ শতাংশ

News Desk

নতুন নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন থাইল্যান্ডের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী

News Desk

পাকিস্তানের জন্য ৩৪০ কোটি ডলারের ঋণ নবায়ন করলো চীন

brs@admin
Translate »