BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

বিয়ের পরই মুছে ফেললেন পুরোনো পোস্ট, পরিবর্তন করলেন নামও

ইতালির ভেনিসে তিন দিনব্যাপী জমকালো আয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাবেক সাংবাদিক লরেন সানচেজ। বিয়ের কয়েক ঘণ্টা পরই সানচেজ তার সব পুরোনো ইনস্টাগ্রাম পোস্ট মুছে ফেলেন এবং কেবল তাদের বিয়ের দুটি ছবিই রাখেন। এমনকি সানচেজ তার সারনেমও পরিবর্তন করে ‘লরেন সানচেজ বেজোস’ রাখেন।

সানচেজ এর আগে তার বেশ কয়েকটি অনুষ্ঠানের ছবি শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে, যার মধ্যে প্যারিসে তার ব্যাচেলর পার্টির ছবিও ছিল। কিন্তু বিয়ের কয়েক ঘণ্টা পর তিনি সব ছবি মুছে ফলেন। কেবল যে দুটি ছবি সানচেজ রেখেছেন তার মধ্যে একটি তার বিয়ের পোশাকের ছবি এবং অন্যটি  নবদম্পতি হিসেবে বেজোসের সঙ্গে একটি ছবি।

একটি পোস্টে লেখা ছিল, ‘এটি শুধু একটি গাউন নয়, কবিতার একটি অংশ। ধন্যবাদ ডলস এবং গাব্বানা এই জাদু তৈরির জন্য’। পোস্টটিতে বিয়ের বিশেষ মুহুর্তগুলো দেখানো তিনটি ছবি রয়েছে।

তার দ্বিতীয় পোস্টটি জেফ বেজোসের সঙ্গে বিয়ের পর তার প্রথম ছবি। ক্যাপশনে লেখা আছে ‘০৬/২৭/২০২৫’ যা তাদের বিয়ের তারিখ।  পোস্টের সঙ্গে থাকা ছবিতে তাদের বিয়ের বিশেষ মুহুর্ত ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার শুরু হওয়া বেজোস ও সানচেজের বিয়ের অনুষ্ঠানটি এক জমকালো পার্টির মাধ্যমে শনিবার বিকালে শেষ হয়। বিয়ের অনুষ্ঠানে অতিথি ছিলেন বিল গেটস, লিওনার্দো ডিক্যাপ্রিও, কিম কার্দাশিয়ান, এলটন জন, লেডি গাগা, ইভাঙ্কা ট্রাম্পসহ ২০০ জন তারকা ও প্রভাবশালী ব্যক্তি। নিরাপত্তা ও গোপনীয়তার কারণে অনুষ্ঠানস্থলে প্রবেশের পর তাদের ছবি আর দেখা যায়নি।

বিয়ের আনুষ্ঠানিকতা হয় মধ্যযুগীয় গির্জা মাদোনা দেল অর্তোয় ও ভেনিসের আর্সেনালে অবস্থিত প্রাচীন এক জাহাজ কারখানায়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, এই রাজকীয় আয়োজনে ব্যয় হয়েছে প্রায় ৫.৫ কোটি ডলার, আর এর প্রভাবে ভেনিস শহরের অতিরিক্ত আয় হতে পারে ১১০ কোটি ডলার পর্যন্ত।]

সূত্র: এনডিটিভি

বিআরএসটি /  জেডএইচআর

Related posts

লাহোর কালান্দার্সের জার্সিতে জাদু দেখাচ্ছেন রিশাদ

brs@admin

নভেম্বরে ভারতে আসছে মেসি-মার্টিনেজরা

News Desk

লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ

News Desk

মিটফোর্ড-বাবুবাজারে ডিএমপির অভিযানে চারজন গ্রেপ্তার

News Desk

হাদীকে গুলি করা একজন শনাক্ত : ডিএমপি কমিশনার

News Desk

আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীমের মৃত্যু

News Desk