BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

হাদীকে গুলি করা একজন শনাক্ত : ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করা একজনকে শনাক্ত করা হয়েছে। শিগগিরই গ্রেফতার করা হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এ ঘটনার তদন্ত চলছে। এখনই বেশি কিছু বলা যাচ্ছে না। সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এছাড়া ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অভিযুক্তের সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কৃত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা এখনও সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে ওসমান হাদির ওপর গুলি চালানো হয়। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সিসিটিভির ফুটেজ দেখা যায়, হাদিসহ দুইজন একটি ব্যাটারিচালিত রিকশায় যাচ্ছিলেন; তখন মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।

কী কারণে হাদিকে গুলি করা হয়েছে- তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন, ‘সিসিটিভি ফুটেজে যাকে গুলি ছুড়তে দেখা যায়, তিনি সকাল থেকেই হাদির সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
বিআরএসটি/এসএস

Related posts

আজ সংসদে উঠছে তিন বিল ‐ আলোচনায় স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট

rahman himel

সাবেক ভূমিমন্ত্রীর বিপুল অঙ্কের অর্থপাচারের রুট উন্মোচন করল সিআইডি

News Desk

পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

News Desk

ভোলার সকল রুটে নৌ চলাচল শুরু

brs@admin

ভোট দিতে পারবেন নির্বাচনের সঙ্গে জড়িতরাও : সিইসি

News Desk

ভারতে র‍্যাগিংয়ের নামে শিক্ষার্থীকে ইলেকট্রিক শক

News Desk