25.8 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ভারতে রথযাত্রায় পদদলিত হয়ে তিনজন নিহত

ভারতের ওডিশা রাজ্যের পুরীতে ঐতিহাসিক রথযাত্রায় পদদলিত হয়ে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (২৯ জুন) স্থানীয় সময় ভোর ৪টা থেকে ৫টার মধ্যে ভারতের ওডিশা রাজ্যের পুরিতে জগন্নাথ মন্দির থেকে তিন কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরের কাছে ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তিরা হলেন বোলাগড়ের বাসন্তী সাহু, প্রেমাকান্ত মোহান্তি ও বালিপাটনার প্রভাতী দাস।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের দাবি, বহু ভক্ত রথের দড়ি ধরার জন্য প্রতিযোগিতা শুরু করলে হুড়োহুড়ি শুরু হয় আর ভিড়ের চাপে অনেকে পিষ্ট হন।
বিআরএসটি/এসএস

Related posts

বগুড়ায় ৭ লাখ টাকার জালনোটসহ আটক ১

News Desk

জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইসরাইলজুড়ে বিক্ষোভ

News Desk

আজ ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি

News Desk

মির্জা ফখরুলের সঙ্গে তুরস্কের পররাষ্ট্র সচিবের বৈঠক

News Desk

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের

brs@admin

জাপানের নির্বাচনে জয়লাভের আনন্দে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী তাকাইচি

News Desk
Translate »