26.9 C
Bangladesh
Wednesday, September 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদ

বাংলাদেশ প্রত্যেকটা গুমের বিচার নিশ্চিত করা হবে : চীফ প্রসিকিউটর

ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে দেশে যে গুমের ঘটনা হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

বৃহস্পতিবার ভয়েস অব এনফোর্সড ডিসঅ্যাপেয়ার্ড পারসনস- ভয়েড এর প্রতিনিধিরা চীফ প্রসিকিউটরের সাথে সাক্ষাত করলে তিনি একথা বলেন।

চীফ প্রসিকিউটরের সাথে সাক্ষাতে সংস্থাটি জানায়, এরইমধ্যে গুম কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক অভিযোগ জমা দেয়া হয়েছে। ভয়েড-এর উপদেষ্টা প্রকৌশলী মাশরুর আনোয়ার চৌধুরী এবং আব্দুল কাইয়ুম চীফ প্রসিকিউটরকে এসব তথ্য জানিয়ে দ্রুত তদন্ত শেষ করতে অনুরোধ জানান। একইসাথে গুমের সাথে জড়িত নয় এমন ব্যাক্তিরা যাতে হয়রাণির শিকার না হয় সে ব্যাপারেও অনুরোধ জানান তারা।

এসময় তাজুল ইসলাম বলেন, অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে গুমের সব মামলার বিচার নিশ্চিত করা হবে।

বলেন, এই গুম-খুনের সাথে জড়িতদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। এক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবেনা।  যে সকল গুম ভিক্টিমরা এখনো পর্যন্ত আইসিটিতে অভিযোগ জমা দেয়নি, তাদেরকে অভিযোগ জমা দেয়ার জন্য আহ্বান জানান চীফ প্রসিকিউটর।

বিআরএসটি/আরএন

Related posts

শেখ হাসিনা ভারতে বসে নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে : দুদু

News Desk

অস্ত্র সমর্পণের দাবি হামাসের অস্বীকার

News Desk

ডিবি কার্যালয়ে লতিফ সিদ্দিকী

News Desk

ফানুস উড়ানো নিষিদ্ধ ঘোষণা

News Desk

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল

News Desk

জাতিসংঘে ভাষণ দেবেন ফিলিস্তিনি নেতা

News Desk
Translate »