31.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

কনটেন্ট ক্রিয়েটর থেকে অভিনেত্রী

আটঘাট বেঁধে কনটেন্ট নির্মাণে নামেননি ছোঁয়া। ২০২১ সালে বন্ধুদের স্টার্টআপ বা উদ্ভাবনী ব্যবসায়িক উদ্যোগে সাহায্য করতে মডেল হন। তিনি বলেন, ‘উপার্জনের সুযোগ আছে জেনে পরে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ফুড ব্র্যান্ডগুলোর সঙ্গে যুক্ত হই। প্রথম দিকে রিল ভিডিও করতাম। সব সময় কাজের মধ্যে থাকতে চেয়েছি। তাই স্টুডেন্ট অবস্থায় কাজ করাটা ভালো লাগত সব সময়। আমার জন্য এটা ছিল নতুন অভিজ্ঞতা। নতুন অনেক কিছু শিখেছি।’

কনটেন্ট নির্মাণপরিকল্পনাসহ দৃশ্যধারণ, সম্পাদনা—সবকিছুই নিজেকে সামলাতে হতো। এই অভিজ্ঞতা তাঁকে সৃষ্টিশীল হতে পথ দেখিয়েছে বলে জানান ছোঁয়া।
প্রথম নাটকে অভিনয়ের সুযোগটাও আসে কাকতালীয়ভাবে। সিনেমা হলে গিয়ে নাট্যপরিচালকের নজরে পড়ে যান। ছোঁয়া বলেন, ‘সিনেমা হলে ফানি কনটেন্ট ক্রিয়েট করতে গিয়েছিলাম। সেখান একটি নাটকের শুটিং চলছিল। পরিচালক একটি দৃশ্যে অভিনয়ের প্রস্তাব দেন। অভিনয় নিয়ে কোনো পরিকল্পনাই তখন আমার ছিল না।’

তারপর পেরিয়ে গেছে অনেকটা সময়। এখন নিয়মিত অভিনয় করছেন তিনি।  ইউটিউবের জন্য নির্মিত ধারাবাহিক ‘দেনা পাওনা’কে ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট মনে করেন ছোঁয়া। এর মাধ্যমে পরিচিতি যেমন পেয়েছেন, তেমন শুটিংয়ের সময় সহশিল্পীদের কাছ থেকে অভিনয়টাও আরও ভালোভাবে শেখা হয়েছে। কিন্তু এই নাটকে অভিনয়ের সুযোগ এলো কীভাবে?

উত্তরে তিনি বলেন, ‘আমার কনটেন্ট দেখে তাঁরা আমাকে কাস্ট করেন। তবে এমন একটি নাটকে অভিনয়ের প্রস্তাব পাব, ভাবিনি। বেশ কিছু দিন করে কোনো কাজ করছিলাম না। একটা ভালো গল্পের অপেক্ষায় ছিলাম। হঠাৎ একদিন ফোনকলে “দেনা–পাওনা”র গল্পসংক্ষেপ শোনানো হয়। তারপর সরাসরি বসে পুরো গল্প শুনি। আমার চরিত্র সম্পর্কে ধারণা পাই। তখন মনে হলো, এই চরিত্রটাই আমি করতে চাই। ধারণা করেছিলাম, আমার ক্যারিয়ারের জন্য এটা ভালো হবে। এখন মনে হচ্ছে, আমার ভাবনা ভুল ছিল না।’

নাটকে ছোঁয়ার চরিত্রের নাম নিপা। এই নামেই এখন পরিচিতি বেশি। এটাকেই কাজের সার্থকতা বলে মনে করেন তিনি। তাঁর ভাষ্যে, ‘দর্শক আমাকে নিপা নামেই বেশি চিনে। পথে কেউ চিনে ফেললে এই নামেই ডাকেন। এটা আমি উপভোগ করি। কিন্তু বাস্তব জীবনে ছোঁয়া ও নিপার সঙ্গে পার্থক্য আছে। নিপা খুব চুপচাপ, শান্ত। কিন্তু আমি তা নই। আমি খুবই চঞ্চল প্রকৃতি।’

ছোঁয়ার অভিনয়ের সব চেয়ে বড় সমালোচক তাঁর মা। অভিনেত্রীর ভাষ্যে, ‘মা আমার প্রতিটি কাজ দর্শকের জায়গা থেকে দেখেন। ভালো কাজের প্রশংসা করেন। তবে ভুলটা বেশি ধরেন।’ তিনি চান, দর্শক তাঁর অভিনয়ের গঠনমূলক সমালোচনা করুক। তাহলে নিজের অভিনয়ের উন্নতি করতে পারবেন। যদিও এখন পর্যন্ত কোনো নেতিবাচক মন্তব্য পাননি।

অভিনয় করলেও ক্যামেরার পেছনে কাজ করতে চান ছোঁয়া। তবে এখনই নয়। তিনি বলেন, ‘অভিনয় করছি ঠিকই। তবে আমি একটা সময় পর পরিচালনায় আসতে চাই। এটা কঠিন কাজ। কিন্তু শিখছি। যাঁদের নাটকে কাজ করছি, তাঁদের পরিচালনার ধরন দেখছি। খুঁটিনাটি জানার চেষ্টা করছি।’

বিআরএসটি / জেডএইচআর

Related posts

চিকিৎসা শেষে দেশে ফিরছেন নুর

News Desk

বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করল নেপাল

News Desk

১,০০০ ফুট উচ্চতার মেগা-সুনামির আশঙ্কা, বিজ্ঞানীদের সতর্কবার্তা

News Desk

ইরান থেকে যেভাবে আনা হবে বাংলাদেশীদের

brs@admin

সাময়িক বরখাস্ত এনবিআরের ৮ কর্মকর্তা

News Desk

টঙ্গীবাড়ীতে বিষাক্ত মদপানে ৪ জনের মৃত্যু

News Desk
Translate »