28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

সৌদি আরবে অবৈধভাবে মাছ ধরায় এক বাংলাদেশি আটক

সৌদি আরবের আসির প্রদেশের আল-কাহমাহ উপকূলে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির উপকূলীয় টহলদল। সৌদি সীমান্তরক্ষী বাহিনী জানায়, ওই ব্যক্তি সামুদ্রিক নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন।

শুক্রবার (১১ জুলাই) সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়, আটক বাংলাদেশির কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে ধরা মাছ জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেছে সীমান্তরক্ষী বাহিনী।

সৌদি কর্তৃপক্ষ প্রবাসী এবং পর্যটকদের প্রতি সামুদ্রিক নিরাপত্তা আইন ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে পরিবেশ ও বন্যপ্রাণী সংক্রান্ত যেকোনো অনিয়ম বা আইন লঙ্ঘনের ঘটনা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য নাগরিকদের উৎসাহিত করা হয়েছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

সদিচ্ছা থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব: হাসনাত আব্দুল্লাহ

News Desk

ভারতে র‍্যাগিংয়ের নামে শিক্ষার্থীকে ইলেকট্রিক শক

News Desk

শহীদ বেদিতে জাতীয় যুবশক্তির শ্রদ্ধা নিবেদন

brs@admin

ইরানে আগ্রাসন শুরু করার কোনো কারণই ইসরায়েলের ছিল না: রাশিয়া

brs@admin

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৬ সেনাসদস্য নিহত

brs@admin

লালমোহনে “শান্তির প্রতিধ্বনি” তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

News Desk
Translate »