BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

বিএনপির নেতৃত্ব ছাড়া দেশ এগোবে না : শামসুজ্জামান দুদু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপির নেতৃত্ব ছাড়া দেশ এগোবে না। গণতন্ত্রকে ঠেকাতে ষড়যন্ত্র হচ্ছে। ডিসেম্বরে যদি সরকার নির্বাচন করতে ব্যর্থ হয় তবে গণতন্ত্র হুমকিতে পড়বে।

সোমবার (২ জুন) রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব বলেন তিনি। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপিকে মাইনাস করার চেষ্টাও করা হলে বিএনপির লাখ লাখ নেতাকর্মী তা মোকাবেলা করতে প্রস্তুত।

জয়নুল আবদিন ফারুক আরও বলেন, যে সকল উপদেষ্টা সরকারে বসে আরেকটা দলের পৃষ্ঠপোষকতা করছে তাদের পদত্যাগ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

বিআরএসটি/এসএস

Related posts

রাজধানীতে ডিএমপির অভিযানে আরও ৫৫০ গ্রেপ্তার

rahman himel

ঠাকুরগাঁও-১ আসনের ভোট ২৯ অক্টোবর

News Desk

মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা প্রকাশ

News Desk

পদ্মাসেতুতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

brs@admin

সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি নিয়ে যা জানা গেল

brs@admin

হাদীকে গুলি করা একজন শনাক্ত : ডিএমপি কমিশনার

News Desk