26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

সিইসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কমিশনের কার্যালয়ে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ এর ছয় সদস্যের প্রতিনিধি দল।

সোমাবর (২ জুন) দুপুর ১২টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কমিশনের কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট টিমের এ বৈঠক শুরু হয়।

টিমের অন্য সদস্যরা হলেন- সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

এর আগে, রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেন আপিল বিভাগ। রোববার (১ জুন) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

বিকেলে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদসহ চার বিচারপতির স্বাক্ষরের পর আপিল বেঞ্চে দেওয়া এ আদেশ প্রকাশ করা হয়। আদেশের অনুলিপি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী শিশির মনির।

বিআরএসটি/এসএস

Related posts

জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

News Desk

গাজায় ইসরায়েলী হামলায় আরও ৭১ প্রাণহানি

News Desk

হাসিনা ও আওয়ামী লীগই ভারতের বন্ধু : দুদু

News Desk

ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরদাশত করা হবে না: প্রেস সচিব

News Desk

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শনী শুরু

News Desk

সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা

News Desk
Translate »