31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মেহেরপুর জেলা শহরের হোটেল বাজার এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে শহরের রনি রেঁস্তোরার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সরফরাজ খান সোনা (৪০) মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার শামসুল আলম খানের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত ও আটকের জন্য অভিযান চলছে। নিহতের মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতালে রাখা আছে। পরিবারের সিদ্ধান্তের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিআরএসটি/এসএস

Related posts

হাসিনা ও কামালের নির্দেশে গণহত্যা চালানো হয়: মামুন

News Desk

হৃদরোগের ঝুঁকি বাড়ায় মুখের ব্যাকটেরিয়া: গবেষণা

News Desk

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ, প্রতিক্রিয়া জানিয়ে যা বলল বিএনপি

brs@admin

সরকারি সেবা জনগণের কাছে পৌঁছে দিতে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ এর যাত্রা শুরু : আসিফ মাহমুদ

brs@admin

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

News Desk

সদিচ্ছা থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব: হাসনাত আব্দুল্লাহ

News Desk
Translate »