32 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
আইন-আদালতপ্রচ্ছদসারাদেশ

মেট্রোরেলের নিচে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ২

পল্লবীতে মেট্রোরেলের নিচে বহুল আলোচিত মোবাইল ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ৪টি মোবাইল ফোন উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গতকাল রাতে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন মিরপুর-১১, ব্লক-ডি, বাউনিয়াবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন-পারভেজ ওরফে বাংলা পারভেজ (৩০) ও ইসমাইল হোসেন (২৭)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেপ্তার যুবকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সিএনজি বা অটোরিকশায় ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘুরে বেড়াত। গত ২৪ মে রাতে পল্লবী মেট্রোরেল স্টেশনের নিচে আল-আমিন রানা নামে এক যুবককে একা পেয়ে পথরোধ করে তার কাছ থেকে আই ফোন-১৩ মডেলের মোবাইলটি ছিনিয়ে নেয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচার হয়। নজরে আসার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তার করে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার ছিনতাইকারীদের দলের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য রয়েছে। তারা দীর্ঘদিন সাধারণ ও নিরীহ পথযাত্রীদের ব্যবহৃত মোবাইলফোন চুরি বা ছিনতাই করতো। পরবর্তীতে এসব ছিনতাইকৃত মোবাইলফোনের আইএমইআই নম্বর পরিবর্তন ও পরিবর্ধন করে গোপনে ঢাকা মহানগরসহ আশপাশের এলাকায় বিক্রি করতো। গ্রেপ্তার দুজনকে সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।

Related posts

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ৩৪টি মামলার চার্জশিট

News Desk

চাঁদপুরে টাস্কফোর্সের অভিযানে ২৪ জেলে আটক

News Desk

খাদ্য মজুদ বেড়েছে দেশে : প্রেস উইং

brs@admin

বেনাপোলে আওয়ামী লীগ নেতা আটক

brs@admin

নাটোরে ছাত্রলীগ কর্মীকে নির্যাতনের অভিযোগে ছাত্রদলের কমিটি বিলুপ্ত

brs@admin

সিইসির সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক

brs@admin
Translate »