BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

সচিবালয়ে বিক্ষোভকারীদের বড় আন্দোলনে না যাওয়ার অনুরোধ

সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবি নিয়ে কর্মচারীদের উদ্বেগের কথা উপদেষ্টা পরিষদের বৈঠকে জানানো হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এটা একক কোনো উপদেষ্টার সিদ্ধান্ত নয় বলেও জানান তিনি।

রোববার (১ জুন) সচিবালয়ে পরিবেশ উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেয় আইন বাতিল চাওয়া সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের সঙ্গে বৈঠক শেষে পরিবেশ উপদেষ্টা এসব জানান। তিনি বলেন, এ বিষয়ে কর্মচারীদের শান্তিপূর্ণ কর্মসূচি করতে হবে। বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। তাই বড় আন্দোলনে না যাওয়ার অনুরোধ উপদেষ্টার।

এর আগে সকালে বিক্ষোভকারীরা বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে আজ ভূমি, বিদ্যুৎ ও পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবেন তারা। দাবি আদায়ে পরে ভূমি সচিবের সঙ্গে বৈঠকে বসবেন। আগামীকাল স্থানীয় সরকার ও তথ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়ারও কর্মসূচি রয়েছে তাদের।

দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, যেহেতু প্রধান উপদেষ্টা সফর শেষে দেশে ফিরেছেন, সেহেতু আজকের মধ্যেই ইতিবাচক ঘোষণা প্রত্যাশা করছেন তারা। কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, নতুন আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে।

Related posts

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আরিফুল ইসলাম

News Desk

মাঠে না নেমেই সেমিফাইনালে বাংলাদেশ

News Desk

ঢাকাসহ ১০ জেলায় তাপপ্রবাহ, বাড়তে পারে বিস্তৃতি

brs@admin

গ্রাম পুলিশের জন্য সুখবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

rahman himel

ওমানে প্রবাসীদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ বেড়ে ৩ বছর

News Desk

মোহাম্মদপুরের ‘অগ্নি বিল্লাল’ গ্রেফতার

News Desk