32 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদগণমাধ্যমপ্রচ্ছদরাজনীতি

জাতীয় নির্বাচন যত দেরি হবে, দেশে সংকট তত বাড়বে : আমীর খসরু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আশঙ্কা প্রকাশ করে বলেছেন, জাতীয় নির্বাচন যত দেরি হবে দেশে সংকট ততই বাড়বে।

সোমবার (২৬ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।
আমীর খসরু বলেন, বাংলাদেশে যতদিন পর্যন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হবে মিডিয়া ততদিন স্বাধীন হবে না, অগণতান্ত্রিকভাবে যারা ক্ষমতায় থাকে তারা মিডিয়াকে চাপে রাখে।

বিগত সরকারের দমন-পীড়নের মধ্যেও ঢাকা রিপোর্টার্স ইউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে প্রশংসা করেন বিএনপির এই নেতা।

আমীর খসরু বলেন, আগামীর ঐক্য হবে গণতন্ত্র ও স্বাধীনতার জন্য। আগামীতে দেশের মানুষের জন্য দায়বদ্ধ সরকার দরকার বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সহ-সভাপতি গাজী আনোয়ার, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ সংগঠনটির জ্যেষ্ঠ নেতারা।

বিআরএসটি/ এসএস

Related posts

দোকান মালিককে হত্যার ঘটনায় বিএনপির ৫ নেতা বহিষ্কার

News Desk

পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

News Desk

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ : প্রেস উইং

brs@admin

ভোলার তোফায়েল আহমেদের ভাতিজা স্বপন ঢাকায় গ্রেফতার

News Desk

‘শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে রাশিয়ার ওপর বিপদ নেমে আসবে’; ম্যাক্রোঁর হুমকি

News Desk

আজ বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

News Desk
Translate »