31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদসারাদেশ

উপদেষ্টা রিজওয়ানার গাড়িবহরে হামলা

অন্তর্বর্তী সরকারের পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ছয়জন সাংবাদিক আহত হয়েছেন। সোমবার (২৬ মে) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দাওধারা কাটাবন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপদেষ্টা বনভূমির ভেতর পর্যটন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা পরিদর্শনে যান। এ সময় তিনি ঘোষণা করেন, বনের জমিতে কোনো পর্যটন কেন্দ্র হবে না এবং ওই এলাকায় হাতির জন্য অভয়ারণ্য গড়ে তোলার পরিকল্পনা চলছে। ঘোষণার পর স্থানীয় লোকজনের একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠে। পর্যটন কেন্দ্রের পক্ষে ও বিপক্ষে থাকা দুই পক্ষ উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে উত্তেজিত জনতা গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালায়। এ হামলায় টেলিভিশন ও পত্রিকার ৬ সাংবাদিক আহত হন।

বন বিভাগের তথ্য বলছে, শেরপুরের গারো পাহাড়সংলগ্ন তিনটি উপজেলার তিনটি রেঞ্জে বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রায় ২১ হাজার একর বনভূমি রয়েছে। এর মধ্যে প্রায় ১৫ শতাংশ বনভূমি বর্তমানে দখলদারদের নিয়ন্ত্রণে রয়েছে। সম্প্রতি স্থানীয় প্রশাসন এই বনাঞ্চলের ২২৩ একর খাস জমিতে পর্যটন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেয়, যার মধ্যে ৩২ একর জমি সংরক্ষিত পাথর মহাল হিসেবেও চিহ্নিত। বন বিভাগ এই উদ্যোগে আপত্তি জানালে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, এই বনভূমি রাষ্ট্রের সম্পদ, এটি কোনোভাবেই পর্যটনের নামে ধ্বংস হতে দেওয়া যাবে না। একইসঙ্গে এই বনভূমিতে হাতির অভয়াশ্রম করার পরিকল্পনা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বিআরএসটি/ এসএস

Related posts

জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক

News Desk

নেপালে ভয়াবহ বন্যায় বিদেশিসহ ৩৮৪ পর্যটক নিখোঁজ, নিহত অন্তত ১৭

News Desk

শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা – বাণিজ্য উপদেষ্টা

brs@admin

উত্তর আটলান্টিকে রাশিয়ার তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

News Desk

ইরানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করবে কে, জানাল তেহরান

News Desk

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম কারামুক্ত

brs@admin
Translate »