BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

বনানীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ঢাকার বনানীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। রোববার (২৫ মে) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বনানী এক্সপ্রেসওয়ের ঠিক পাশেই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি বলেন, এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেলেও হেলপারকে ঘটনাস্থলেই আটক করা হয়েছে।

বিআরএসটি/ এসএস

Related posts

নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্রে কিছু রাজনৈতিক দল: দুদু

brs@admin

উজবেকিস্তানকে পেয়ে স্বরূপে পর্তুগাল, রোনালদোর জোড়া গোল

brs@admin

নড়াইলে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

News Desk

নারী বিশ্বকাপ বাছাই, বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়?

brs@admin

গার্ডদের অচেতন করে সোনার দোকানে চুরি, আটক ৪

rahman himel

৭৯ বছর বয়সে সম্মানসূচক অস্কার পাচ্ছেন গ্লেন ক্লোজ

rahman himel