BRS TIMES
দুবাইফেরত যাত্রীর শরীরে মিলল ৩ কোটি ৭৮ লাখের স্বর্ণ
জাতীয়প্রচ্ছদ

দুবাইফেরত যাত্রীর শরীরে মিলল ৩ কোটি ৭৮ লাখের স্বর্ণ

শরীরে স্বর্ণের বার লুকিয়ে পাচারের চেষ্টা করে ধরা পড়েছেন দুবাইফেরত এক যাত্রী। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেলে তাঁর শরীর থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অ

ধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা।

আটক যাত্রীর নাম মোহাম্মদ রুহুল আমিন। তিনি দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের এফজেড-৫০১ ফ্লাইটে ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে আগে থেকেই সতর্ক অবস্থান নিয়েছিলেন সিআইআইডির কর্মকর্তারা।

স্বর্ণের বার যেভাবে উদ্ধার হলো

কাস্টমস গোয়েন্দা জানায়, গ্রিন চ্যানেল পার হওয়ার সময় রুহুল আমিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর সব লাগেজ স্ক্যান করা হয়। শরীরে অবৈধ কিছু লুকানো আছে কি না নিশ্চিত হতে তাঁকে স্ক্যান করা হলে একপর্যায়ে তিনি শ

রীরে স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন।

পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তাঁর শরীর থেকে স্কচটেপে মোড়ানো ধাতব বস্তু উদ্ধার করা হয়। কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার সামনে স্কচটেপ খুলে পাওয়া যায় ১৮টি স্বর্ণের বার।

উদ্ধার করা প্রতিটি বারের ওজন ১১৭ গ্রাম; সব মিলিয়ে ১৮টি বারের মোট ওজন ২ হাজার ১০৬ গ্রাম বা ২ কেজি ১০৬ গ্রাম। এসব স্বর্ণে

র আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা বলে জানিয়েছে সিআইআইডি।

এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

Related posts

সৌদি আরবকে হারিয়ে নক আউটের পথে স্পেন

brs@admin

খালেদা জিয়ার স্মরণীয় প্রত্যাবর্তন

brs@admin

আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

News Desk

পিরোজপুর জেলা রেজিস্ট্রি ও সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

News Desk

আ. লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

যুদ্ধবিরতি ইস্যুতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে রাশিয়ায় ট্রাম্পের দূত উইটকফের

brs@admin