BRS TIMES
গহনা বিক্রিতে মজুরি ও মুনাফা বাদ ‐ মিলবে শুধু সোনার দাম
অর্থনীতিপ্রচ্ছদ

গহনা বিক্রিতে মজুরি ও মুনাফা বাদ ‐ মিলবে শুধু সোনার দাম

পুরোনো সোনার গহনা বিক্রি কিংবা বদলে নতুন গহনা নিতে গেলে এখন থেকে দামের হিসাব হবে নতুন নিয়মে। গহনার মোট দাম থেকে আগে বাদ যাবে তৈরির মজুরি ও দোকানের মুনাফা; হিসাব ধরা হবে শুধু সোনার ধাতুর মূল্যের ওপর। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন নির্দেশনা গতকাল রোববার থেকে কার্যকর হয়েছে।

নতুন নিয়মে পুরোনো গহনা বদলে নতুন গহনা নিলে ধাতুর মূল্যের ওপর ৯ শতাংশ বাদ যাবে। আর দোকানে সরাসরি বিক্রি করলে বাদ যাবে ১৫ শতাংশ। আগে বদলের ক্ষেত্রে বাদ যেত ১২ শতাংশ আর বিক্রিতে ১৮ শতাংশ। দুই ক্ষেত্রেই কর্তন কমায় গ্রাহক আগের চেয়ে বেশি মূল্য পাবেন।

গহনা বিক্রির নতুন হিসাব

কেনার সময় গহনার দামের সঙ্গে মজুরি, ভ্যাট ও দোকানের মুনাফা যুক্ত থাকে। কিন্তু বিক্রি বা বদলের সময় সেসব আর ফেরত মেলে না; দোকান হিসাব করে শুধু গহনায় থাকা সোনার ওজন ও বিশুদ্ধতা অনুযায়ী। নতুন নিয়মে এই হিসাব এখন বাজুসের সদস্য সব দোকানে একইভাবে চলবে।

উদাহরণ হিসেবে, যাচাইয়ের পর কোনো পুরোনো গহনার ধাতুর মূল্য ১ লাখ টাকা ধরা হলে বদলের ক্ষেত্রে ৯ হাজার টাকা বাদ গিয়ে সমন্বয় হবে ৯১ হাজার টাকা। আর সরাসরি বিক্রিতে ১৫ হাজার টাকা বাদ গিয়ে হাতে মিলবে ৮৫ হাজার টাকা।

গহনায় পাথর বা অন্য উপাদান থাকলে সেগুলোর ওজন ও মূল্য আলাদাভাবে হিসাব হবে। বিক্রি বা বদলের ক্ষেত্রে আলাদা করে ভ্যাট বাদ দেওয়া যাবে না। চূড়ান্ত মূল্য নির্ভর করবে সোনার বিশুদ্ধতা, প্রকৃত ওজন ও দোকানের যাচাইয়ের ওপর।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নিয়ম কার্যকর থাকবে। বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়।

Related posts

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

News Desk

বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি

brs@admin

বিপর্যস্ত নেপালের পর্যটন খাত, ২ দিনে ক্ষতি ২৫০০ কোটি রুপি

News Desk

সালাউদ্দিন তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

brs@admin

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক রাজনীতির টার্নিং পয়েন্ট : মির্জা ফখরুল

brs@admin

জাতীয় নির্বাচনে ভোটের প্রচারে থাকছে না পোস্টার

News Desk