মিস ইউনিভার্স ২০২৬-এর অনলাইন ভোটে দারুণ অবস্থানে আছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। ভোটের অলটাইম
প্রতিযোগিতায় অংশ নিতে গত ৮ নভেম্বর পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন মাহি। সেখানে পৌঁছানোর পর শুরু হয় ভোট পর্ব। ভোট
ভোটের লড়াইয়ে মাহির অবস্থান
নিয়ম অনুযায়ী, দর্শকদের ভোটে এগিয়ে থাকা একজন প্রতিযোগী সরাসরি সেরা ৩০-এ জায়গা পেতে পারেন। তাই শেষ মুহূর্ত পর্যন্ত ভোটের লড়াইয়ে অবস্থান ধরে রাখতে সমর্থকদের কাছে ভোট চেয়েছেন মাহি। এমইউ ফ্যান অ্যাপে মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচন করে তাঁকে ভোট দেওয়া যাচ্ছে।
মাহি বলেছেন, স্বপ্ন, আশা, কঠোর পরিশ্রম আর লাখো মানুষের ভালোবাসা নিয়ে তাঁর এই যাত্রা। দেশের গর্ব ও মানুষের আশীর্বাদ সঙ্গে নিয়ে মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এসেছেন তিনি। দেশের সংস্কৃতি, খাবার, পোশাক ও ভাষা নিয়েও অন্য দেশের প্রতিযোগীদের সঙ্গে কথা বলছেন তিনি।
এবারের আসরে অংশ নিচ্ছেন বিশ্বের ১১৬ জন প্রতিযোগী। প্রতিদিন ভোরে উঠে রিহার্সাল, ফটোশুট আর সাক্ষাৎকারসহ নানা আয়োজনে ব্যস্ত সময় কাটছে মাহির। ন্যাশনাল কস্টিউম পর্বে লাল-সাদা শাড়িতে মঞ্চে উঠে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
আগামীকাল ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর সান হুয়ানে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। ভোটের এই অবস্থান ধরে রেখে বাংলাদেশের জন্য সাফল্য বয়ে আনতে চান মাহি।

