BRS TIMES
মধ্যরাতে ফেসবুক পোস্টে সরকারকে নাহিদের হুঁশিয়ারি
জাতীয়প্রচ্ছদরাজনীতি

মধ্যরাতে ফেসবুক পোস্টে সরকারকে নাহিদের হুঁশিয়ারি

সরকারের দায়িত্বহীনতা ও নির্লিপ্ততা সন্ত্রাসীদের আরও বেপরোয়া করে তুলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে নাহিদ ইসলাম বলেন, এ দেশের জনগণের কাছে চূড়ান্তভাবে ধিকৃত ও পরাজিত হওয়ার গ্লানি থেকে পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী এখনো বের হতে পারেনি। এ কারণে তারা পরিকল্পিতভাবে জুলাইয়ের নেতৃত্বের ওপর একের পর এক হামলা চালাচ্ছে বলে অভিযোগ

নাহিদের হুঁশিয়ারিতে যা আছে

তাঁর ভাষ্য অনুযায়ী, গত কয়েক দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নুসরাত তাবাসসুম, মাহিন সরকার ও খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ও সাবেক সহসমন্বয়ক মুসাদ্দিক ইবনে আলী মুহাম্মদের গ্রামের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। এর আগে আরেক সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলা চালানো হয়।

জুলাইয়ের নেতৃত্বের ওপর ধারাবাহিক এসব হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, এসব ঘটনার পরও সরকার এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সরকারের এমন দায়িত্বহীনতা ও নির্লিপ্ততাই সন্ত্রাসীদের আরও বেপরোয়া করে তুলছে।

এসব হামলার সঙ্গে জড়িত প্রত্যেক সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বিরোধীদলীয় চিফ হুইপ। একই সঙ্গে চোরাগোপ্তা হামলা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

জুলাইয়ের নেতৃত্ব, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলেও পোস্টে উল্লেখ করেন নাহিদ ইসলাম।

Related posts

যদি বলা হয় বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে, তাহলে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : মির্জা ফখরুল

News Desk

আজ টিভিতে কোন খেলা আছে? দেখে নিন ৩১ আগস্ট ২০২৬ এর সূচি

brs@admin

বাংলাদেশি পাসপোর্টে এখন ভিসা লাগবে না ৩৯ দেশে

News Desk

পঞ্চগড়ে ছাত্রদলকর্মী হত্যার দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

News Desk

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

brs@admin

বাজুসের ঘোষণায় সোনার দামে রেকর্ড পতন

rahman himel