31.6 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

যদি বলা হয় বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে, তাহলে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির জন্ম সংস্কারের মধ্য দিয়ে, যদি বলা হয় বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে তাহলে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। সংস্কার যারা করছেন তাদেরকে স্বাগত জানাই।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন,‘ড. ইউনূসকে ধন্যবাদ তার নির্দেশনার জন্য। অত্যন্ত ইতিবাচক তার এই নির্দেশনা। বিএনপির দাবি, আগামীর এই নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য হয়।’

গণতান্ত্রিক অধিকারকে রক্ষার জন্য জাতীয় ঐক্য প্রয়োজন উল্লেখ করে মির্জা ফখরুর বলেন, সীমান্ত হত্যাকে হালকাভাবে না দেখে অন্তর্বর্তী সরকারকে গুরুত্ব দিতে হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে ফখরুল বলেন, ‘৩৫ শতাংশ শুল্ক আরোপে পোশাক শিল্প শুয়ে পড়বে। এটা বড় সমস্যা তৈরি হবে। সরকার মনোযোগ দিয়ে এ বিষয়ে কাজ করবে।’

জুলাই গণঅভ্যুত্থানকে খাটো করে দেখতে চায় না বিএনপি উল্লেখ করে তিনি বলেন, গত ১৭ বছরে ৬০ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা, ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এটাও বাস্তবতা। এটা বলা প্রয়োজন।
বিআরএসটি/এসএস

Related posts

বর্তমান নির্বাচন কমিশনকে অবশ্যই পদত্যাগ করতে হবে : হান্নান মাসউদ

brs@admin

ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ে ইরানের হামলা

brs@admin

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সালমান, আনিসুল ও দীপু মনি

News Desk

পাকিস্তান-চীন স্থায়ী বন্ধুত্বকে আরো গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ

News Desk

পদ্মা সেতুতে দুর্নীতি নিয়ে আবারও অনুসন্ধান, নতুন তথ্য পেলো দুদক

brs@admin

বিএনপি এককভাবে সরকার গঠনের অবস্থানে রয়েছে: ফিন্যান্সিয়াল টাইমসকে তারেক রহমান

brs@admin
Translate »