30.2 C
Bangladesh
Saturday, June 13, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদস্বাস্থ্য

ডেঙ্গুতে শিশুসহ দুইজনের প্রাণহানি

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৩৩৭ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া দুইজনের মধ্যে ছেলে শিশুটির বয়স ৬ থেকে ১০ বছরের মধ্যে। অপর নারীর বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১০১ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। এছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৭৬ জন, (সিটি করপোরেশন বাদে) চট্টগ্রাম বিভাগে ৫৮ জন, ঢাকা বিভাগে ৪১ জন, খুলনা বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন ও সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ২৯ জন পুরুষ ও ২৫ জন নারী। হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৯৩১ জন।
বিআরএসটি/এসএস

Related posts

টোকিও পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

brs@admin

বিজয়-৭১ ভবন থেকে ১৪ টি হাইকোর্ট বেঞ্চ স্থানান্তর

brs@admin

শাহবাগ মোড়ে বুয়েট শিক্ষার্থীদের অবরোধ

News Desk

৫০ হাজার ৩৬ হাজি দেশে ফিরেছেন

brs@admin

কোন রাজনৈতিক দলে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি : শফিকুল আলম

brs@admin

তারেক রহমানের সঙ্গে প্রণয় ভার্মার সাক্ষাৎ

News Desk
Translate »