BRS TIMES
পেট্রাপোল সীমান্তে নানক-নাছিম ‐ বাড়ছে জল্পনা
আন্তর্জাতিকপ্রচ্ছদরাজনীতি

পেট্রাপোল সীমান্তে নানক-নাছিম ‐ বাড়ছে জল্পনা

ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন সেন্টারে গতকাল রোববার দুপুরে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেছেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার জ্যেষ্ঠ নেতা। তাঁদের মধ্যে রয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন সেন্টারে একটি সাদা গাড়িতে করে পৌঁছান নেতারা। স্থানীয় মানুষের ব্যবহারের পথ দিয়ে না গিয়ে তাঁরা ভিন্ন পথে সেন্টারে ঢোকেন ও বের হন বলে ঘটনাস্থলে থাকা সাংবাদিকেরা জানিয়েছেন। সেখানে তাঁরা কী করেছেন, সে বিষয়ে ভারতের অভিবাসন দপ্তর, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বা পেট্রাপোল থানা কোনো মন্তব্য করতে চায়নি।

পেট্রাপোল সীমান্তে যা ঘটল

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য স্থলপথ যাচাই করতেই এই সফর। সিএনএন-নিউজ১৮ ও নিউজ১৮-এর খবরে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে প্রতিনিধিদলটি ত্রিপুরার আগরতলা সীমান্তও পরিদর্শনে যাবে। বিকল্প পথ হিসেবে ঘোজাডাঙা ও মাহদীপুর-সোনামসজিদ সীমান্তের কথাও উঠে এসেছে প্রতিবেদনগুলোতে।

পশ্চিমবঙ্গে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতার দাবি, ডিসেম্বরের মাঝামাঝি বাংলাদেশে প্রবেশের চেষ্টা শুরু হয়েছে। শুধু শেখ হাসিনা নন, দলের অনেক নেতাই তাঁর সঙ্গে দেশে ফেরার কথা ভাবছেন। তবে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা।

নেতাদের অবস্থানের সময়ই সীমান্ত এলাকায় মিছিল বের করে হিন্দু সুরক্ষা সমিতি নামের একটি সংগঠন। বাংলাদেশে কারাবন্দী সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আয়োজিত কর্মসূচিতে ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া ও বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ বনগাঁর বিজেপি নেতারা।

পরে স্বপন মজুমদার স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, কলকাতা থেকে যশোর রোড ধরে বনগাঁ ও পেট্রাপোল হয়েই শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন। এদিকে এমন খবরের মধ্যে গতকাল বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Related posts

রোববার নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি

News Desk

নেতানিযাহুকে সরাতে বিরোধীদের প্রার্থী সাবেক সেনাপ্রধান

rahman himel

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

News Desk

পে স্কেলের গেজেট প্রকাশে আর কতদিন, জানালেন কর্মকর্তারা

News Desk

স্টারলিংক কী? কীভাবে কাজ করে মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা

brs@admin

সব নির্দেশই ছিল শেখ হাসিনার, আলজাজিরার অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য

News Desk