BRS TIMES
আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নামল ৯০ প্লাটুন বিজিবি
জাতীয়প্রচ্ছদসারাদেশ

আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে নামল ৯০ প্লাটুন বিজিবি

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগরীসহ আট জেলায় ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলা এবং ঢাকা মহানগরীতে এসব বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁরা মাঠে রয়েছেন।

মোতায়েন করা সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি ২৯ প্লাটুন রয়েছে গোপালগঞ্জে। এ ছাড়া ঢাকা জেলায় ১৮ প্লাটুন, গাজীপুরে ১৫, নারায়ণগঞ্জে ছয়, কক্সবাজারে ছয়, ঢাকা মহানগরীতে পাঁচ, ফরিদপুরে পাঁচ ও ময়মনসিংহে দুই প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন।

মাঠে নামল ৯০ প্লাটুন বিজিবি

পরিস্থিতি বিবেচনায় দ্রুত মোতায়েনের জন্য আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাম্প্রতিক দিনগুলোতে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণসহ নাশকতার ঘটনা ঘটেছে। পোশাক খাতেও চলছে শ্রমিক অসন্তোষ। এর মধ্যেই বিজিবি মোতায়েনের এই ঘোষণা এলো।

Related posts

অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করে আদেশ জারি

News Desk

থাই সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ড্রোন বিধ্বস্ত

News Desk

স্বর্ণের দামে টানা পতন ‐ আজকের নতুন দর জেনে নিন

rahman himel

কুড়িগ্রামে অবৈধ বালু উত্তোলনের দায়ে তিনব্যক্তির কারাদণ্ড

News Desk

আনিসুল-ইনু নতুন মামলায় গ্রেপ্তার

News Desk

মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

News Desk