BRS TIMES
ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে পড়েছে ‐ আজ কেমন বৃষ্টি হবে
জাতীয়প্রচ্ছদ

ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে পড়েছে ‐ আজ কেমন বৃষ্টি হবে

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় আকভান ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়েছে। এটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আজ শনিবারও দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির এই প্রবণতা আরও দুই দিন অব্যাহত থাকতে পারে। তবে রোববার থেকে বৃষ্টি কমে আসবে এবং সোমবার থেকে মঙ্গলবার দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আকভান দুর্বল হয়ে পড়েছে, আজকের পূর্বাভাস

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওড়িশার উপকূলে আঘাত হানে আকভান। এর প্রভাবে শুক্রবার সারা দেশে মোট ৩২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, সর্বোচ্চ ১০৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুমিল্লায়। রাজধানীতে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৬ মিলিমিটার। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ টেকনাফে ২৯ দশমিক ৮ ডিগ্রি।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Related posts

নাটোরে ছাত্রলীগ কর্মীকে নির্যাতনের অভিযোগে ছাত্রদলের কমিটি বিলুপ্ত

brs@admin

ঝালকাঠিতে দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর এসআরবি-৮

News Desk

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, কেন্দ্রস্থল আফগানিস্তান

News Desk

পুতিন- জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠক ‘লজ্জাজনক’: যুক্তরাষ্ট্র

News Desk

প্রি-পেইড মিটারে পর্যাপ্ত টাকা রাখার পরামর্শ ডেসকোর

rahman himel

জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত : রিজভী

News Desk