BRS TIMES
অ্যাকিলিস ছিঁড়ে এক বছরের জন্য ছিটকে গেলেন সাদ
খেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

অ্যাকিলিস ছিঁড়ে এক বছরের জন্য ছিটকে গেলেন সাদ

জাতীয় স্টেডিয়ামে গতকাল শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার আনন্দের মাঝেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। ডিফেন্ডার সাদ উদ্দিনের অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেছে, কমপক্ষে এক বছর মাঠের বাইরে থাকতে হবে তাকে।

ম্যাচের ৭৬তম মিনিটে প্রতিপক্ষের জোরালো ট্যাকলে পড়ে যান সাদ। স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় তাকে, পরে হাসপাতালে নেওয়া হয়। ম্যাচ শেষে কোচ থমাস ডুলি জানিয়েছিলেন, এই সাফ চ্যাম্পিয়নশিপে আর মাঠে নামা হবে না সাদের।

তবে আজ সকালে আরও বড় খবর দিলেন সাবেক অধিনায়ক জামাল ভূঁইয়া। এবিজি স্পোর্টস সিটিতে সকালের অনুশীলনে এসে তিনি জানান, সাদের চোট যতটা ভাবা হয়েছিল তার চেয়েও গুরুতর। জামাল বলেন, ‘আমি শুনলাম সাদের অ্যাকিলিস (টেন্ড) ওইটা ছিঁড়ে গেছে, তাই কমপক্ষে এক বছর বাইরে থাকবে।

রক্ষণে সাদের ভূমিকা দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল, তাই তার দীর্ঘ অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় ক্ষতি। তবে দল এখন সামনের ম্যাচের দিকেই তাকাচ্ছে – শিরোপার স্বপ্ন এখনো বেঁচে আছে।

বাংলাদেশ সাফ শিরোপা জিতেছে একবারই – ২০০৩ সালে, নিজেদের মাঠে। সেবার শিরোপা উদযাপনে ছিলেন আমিনুল হক, আলফাজ আহমেদ ও মতিউর রহমান মুন্না। ২৩ বছর পর আবার সেই উদযাপন ঘরে ফেরার সুযোগ পাচ্ছেন হামজা চৌধুরী ও জামালরা।

শিরোপার পথে এখন দুটি বাধা বাকি। প্রথমটি আগামী শনিবার – সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচ জিতলেই ফাইনাল, আর শিরোপাও তখন হাতের নাগালে চলে আসবে।

সেমিফাইনালে পাকিস্তানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে মনে করেন জামাল। সতর্ক থেকেই মাঠে নামতে চায় বাংলাদেশ, কারণ একটি ভুলেই শেষ হয়ে যেতে পারে ২৩ বছরের অপেক্ষার স্বপ্ন।

গতকালের ৪-০ জয় দলকে আত্মবিশ্বাস দিয়েছে, তবে সাদের অনুপস্থিতিতে রক্ষণে নতুন সমন্বয় গড়তে হবে কোচকে। শনিবারের ম্যাচেই তার প্রথম পরীক্ষা হবে। সাদের দ্রুত সুস্থতা কামনা করছেন সতীর্থরা, আর তার জায়গায় যিনি খেলবেন তার ওপরই এখন সবার নজর।

Related posts

সৌদি, তুরস্ক ও ইরাকের জন্যও ইসরায়েলি বোমা অপেক্ষা করছে: সাবেক আইআরজিসি প্রধান

News Desk

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ

brs@admin

দাবি ও মিছিল করে তারা নির্বাচন ভণ্ডুল করতে চায় : মির্জা ফখরুল

News Desk

যখনই কোনো ঘটনা ঘটছে তখনই দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে : উপ-প্রেস সচিব

News Desk

ফরিদা পারভীনের মৃত্যুতে তারেক রহমান ও মির্জা ফখরুলের শোক

News Desk

জনগণের আস্থা পুনর্গঠন করতে চাই : তারেক রহমান

News Desk