BRS TIMES
দক্ষিণ বিএনপির আহ্বায়ক সালাম ‐ সদস্য সচিব রবিন
জাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

দক্ষিণ বিএনপির আহ্বায়ক সালাম ‐ সদস্য সচিব রবিন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে আহ্বায়ক ও তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদির ভূইয়া জুয়েল। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে আ ন ম সাইফুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতে এ কমিটি পুনর্গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

Related posts

ট্রাম্পের গাজা পরিকল্পনাকে ইইউ প্রধানের প্রশংসা

News Desk

হরমুজে তেলবাহী জাহাজে হামলা, তদন্ত শুরু

News Desk

মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বেগম খালেদা জিয়া

brs@admin

ভারতে স্বাধীনতা দিবসে মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, তীব্র বিতর্ক

News Desk

সব পরীক্ষা স্থগিত করলো বুয়েট

News Desk

দীপু দাসকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

News Desk