33.9 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

ট্রাম্পের গাজা পরিকল্পনাকে ইইউ প্রধানের প্রশংসা

ইউরোপীয় ইউনিয়নের প্রধান আন্তোনিও কস্তা সোমবার গাজায় যুদ্ধের সমাপ্তি ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরিকল্পনার প্রশংসা করেছেন। তিনি সকল পক্ষকে ‘শান্তির জন্য একটি প্রকৃত সুযোগ দেওয়ার জন্য এই মুহূর্তটি কাজে লাগানোর’ আহ্বান জানান।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

আন্তোনিও কস্তা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, ‘আমি মার্কিন প্রেসিডেন্ট (ট্রাম্পের) গাজায় যুদ্ধ শেষ করার পরিকল্পনাকে স্বাগত জানাচ্ছি এবং ইসরাইলের প্রধানমন্ত্রী (বেঞ্জামিন) নেতানিয়াহুর ইতিবাচক প্রতিক্রিয়ায় উৎসাহিত হয়েছি।’

‘গাজার পরিস্থিতি অসহনীয়। সেখানে যুদ্ধবিরতি জরুরি এবং সকল বন্দিকে অবিলম্বে মুক্তি দিতে হবে’ পোস্টে উল্লেখ করেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান আন্তোনিও কস্তা।
বিআরএসটি/এসএস

Related posts

জকসু নির্বাচন : ১৩ কেন্দ্রে ভিপি পদে এগিয়ে রাকিব

News Desk

৫ আগস্ট : মুক্তির দিন আজ

News Desk

অভ্যুত্থানের কৃতিত্ব নিতে যে প্রতিযোগীতা চলছে তা অগ্রহণযোগ্য : মঈন খান

News Desk

ডেপুটি স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, সংসদীয় সহযোগিতা নিয়ে আলোচনা

News Desk

আমি ভালো খেলিনি, দলও ভালো খেলেনি: রোনালদো

brs@admin

আজ ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি

News Desk
Translate »