BRS TIMES
পিরোজপুরে জাতীয় যুব দিবসের বর্ণাঢ্য র‍্যালি
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

পিরোজপুরে ‘জাতীয় যুব দিবস’ উদযাপিত: র‍্যালি ও যুব মেলা

পিরোজপুর প্রতিনিধি:

‘জাতীয় যুব দিবস-২০২৬’ উপলক্ষে রবিবার (০১ নভেম্বর)জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, পিরোজপুরের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ এবং যুব মেলার আয়োজন করা হয়।

দিবসের শুরুতে সকালবেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে পিরোজপুর দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাবে এসে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন এবং অংশগ্রহণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী এবং পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান। এ ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, যুব সংগঠনের সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এই আনন্দঘন র‍্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পিরোজপুরে ‘জাতীয় যুব দিবস’ উদযাপিত র‍্যালি ও যুব মেলা
যুব মেলার উদ্বোধনে অতিথিবৃন্দ।

র‍্যালি শেষে দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে একটি সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর, এমপি। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে পিরোজপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি যুবকদের দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, সফল আত্মকর্মী হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা এবং যুবসমাজের বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত ও দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

অনুষ্ঠান শেষে সফল আত্মকর্মী এবং বিভিন্ন যুব সংগঠনের মাঝে স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দ বেলুন ও ফেস্টুন উড়িয়ে জেলা পর্যায়ে যুব মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং যুবদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ ও পণ্যের প্রশংসা করেন।

Related posts

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

News Desk

‘ই*স*রা*য়ে*লের কাছে আত্মসমর্পণ নয়’: হিজবুল্লাহর স্পষ্ট ঘোষণা

News Desk

ইংল্যান্ডকে টপকে ওয়ানডে র‍্যাংকিংয়ে সপ্তম স্থানে আফগানিস্তান

News Desk

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে: রিজভী

News Desk

বক্তব্য জোরপূর্বক নিয়েছে ইশরাক : অপুর স্ত্রী আনিশা

News Desk

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ৩৪টি মামলার চার্জশিট

News Desk