26 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
এনসিপিতে নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন, হাসনাত, আসিফ ও সারজিস
অন্যান্য সংবাদপ্রচ্ছদপ্রতিদিনের রাজনীতিরাজনীতিশিরোনাম

এনসিপিতে নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন, হাসনাত, আসিফ ও সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। পুনর্গঠিত কমিটিতে দলের বর্তমান মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন। অন্যদিকে, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব দেওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে পুনর্গঠিত কমিটি ও নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টনের ঘোষণা আসতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে মুখ্য সমন্বয়ক, মুখপাত্র, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদগুলো বিলুপ্ত করার সিদ্ধান্ত হয়েছে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, দলের বেশ কয়েকটি পদে পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়কের দুটি এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দুটি পদ সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি কয়েকটি উপকমিটির প্রধানের নামও ঘোষণা করা হবে।

সূত্রের তথ্য অনুযায়ী, সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেলে সারজিস আলম সাংগঠনিক বিষয়গুলো দেখভাল করবেন। আরিফুল ইসলাম আদীব ও আলী আহসান জুনায়েদ সহপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে, আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কর্মসূচিতে দলের শীর্ষ নেতারাও অংশ নেবেন বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেও কাজ করবেন এনসিপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। দলের শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

এর আগে গত রোববার অনুষ্ঠিত সভায় জানানো হয়েছিল, এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের কাজ চূড়ান্ত হয়েছে। ১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষণার কথা ছিল।

ওই সভায় এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আবদুল্লাহ আল আমিন ও নুসরাত তাবাসসুমসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ ও সালেহউদ্দিন সিফাত।

Related posts

মালয়েশিয়ায় বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানো হবে

brs@admin

শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মাচাদো

News Desk

তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

brs@admin

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

News Desk

ফ্রান্সে ছুটি বাতিলের সিদ্ধান্তে তোলপাড়, সরকার পতনের শঙ্কা

News Desk

দিনাজপুরে ইজিবাইক-ট্রাক্টরের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

News Desk
Translate »