যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কলেজ স্টেশনে অবস্থিত টেক্সাস এএন্ডএম বিশ্ববিদ্যালয় । এই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (BSA TAMU) ফুটবল দল “Aggie Tigers” খেলাধুলার মাধ্যমে প্রবাসে পারস্পরিক বন্ধন ও ঐক্যের চর্চা করে আসছে।
Aggie Tigers এর এই পথচলায় জার্সি স্পন্সর হিসেবে যুক্ত হতে পেরে BRS Times News সম্মানিত। মাঠে বাংলাদেশি শিক্ষার্থী সমাজের প্রতিনিধিত্ব করা এবং কমিউনিটির মধ্যে সম্প্রীতি ও সহযোগিতা গড়ে তোলায় ভূমিকা রাখা এমন একটি দলের কার্যক্রমের সঙ্গে থাকতে পেরে BRS Times গর্বিত ও আনন্দিত।
এই সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন BRS Times পরিবারের সদস্য AKM Walid। তাঁর উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় দলটির সঙ্গে BRS Times-এর এই সম্পৃক্ততা সম্ভব হয়েছে।
দলের কার্যক্রমে সহযোগিতার জন্য BSA TAMU সকল স্পন্সর ও শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে BRS Times News ও AKM Walid কে।
Aggie Tigers এর আগামী দিনের সাফল্য কামনা করছে BRS Times News। প্রবাসী বাংলাদেশিদের অর্জন ও ইতিবাচক কর্মকাণ্ডের খবর তুলে ধরার পাশাপাশি কমিউনিটির এমন উদ্যোগের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছে প্রতিষ্ঠানটি।




