26.8 C
Bangladesh
Tuesday, October 6, 2026
BRS TIMES
জুলাই যোদ্ধা সংগঠনের উপদেষ্টা পরিষদে সারজিসসহ এনসিপির ৫ নেতা
অন্যান্য সংবাদপ্রচ্ছদপ্রতিদিনের রাজনীতিরাজনীতিশিরোনাম

জুলাই যোদ্ধা পরিষদে সারজিসসহ এনসিপির ৫ নেতা

জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’-এর কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী এক বছরের জন্য সংগঠনটির নতুন কেন্দ্রীয় কমিটি দায়িত্ব পালন করবে।

নতুন কমিটিতে সভাপতি হয়েছেন সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুস্তাইন বিল্লাহ হাবিবী।

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের উপদেষ্টা পরিষদে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু ও নুসরাত তাবাসসুম এবং কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইনকে রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও অর্জন সমুন্নত রাখা এবং জুলাইয়ের শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই সংগঠনটির উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটি আগামী এক বছর জুলাই যোদ্ধাদের অধিকার, মর্যাদা এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে কাজ করবে বলে জানানো হয়েছে।

Related posts

ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ

News Desk

কমিশনের বৈঠকে না আসার কারণ জানালো জামায়াত

brs@admin

দুর্নীতি সব শেষ করে দিচ্ছে, এটা থেকে বের হতেই হবে : ড. ইউনূস

brs@admin

রোহিঙ্গাদের পুনর্বাসনে সহায়তা করবে চীন

brs@admin

স্বেচ্ছাসেবক লীগ নেতা লিপু গ্রেপ্তার

News Desk

ইসরায়েলের সঙ্গে জড়িত ৬ ‘সন্ত্রাসী’কে হত্যা করার দাবি ইরানের

News Desk
Translate »