34 C
Bangladesh
Saturday, October 3, 2026
BRS TIMES
বালিতে দুর্ঘটনায় আহত নুসরাত ভারুচা - এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে
প্রচ্ছদবিনোদন

বালিতে দুর্ঘটনায় আহত নুসরাত ভারুচা – এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে

বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা বালিতে দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে সম্ভববত ১ই অক্টোবর দুর্ঘটনাটি ঘটেছে।দুর্ঘটনায় তার মেরুদণ্ডে ফ্র্যাকচার হয়েছে বলে জানা গেছে। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়েছে।

কাজের ব্যস্ততার ফাঁকে অবকাশ কাটাতে ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। তবে সেখানে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। পরে আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

জানা গেছে, সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য তাকে মুম্বাইয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার ও তার টিম। মুম্বাইয়ে পৌঁছানোর পর তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

নুসরাতের প্রচারক দলের তথ্য অনুযায়ী, চিকিৎসকদের মূল্যায়নের পর তার স্পাইন সার্জারি করার পরিকল্পনা রয়েছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পরিবার ও টিমের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।

এদিকে মুম্বাইয়ের হাসপাতালে স্ট্রেচারে করে নুসরাতকে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

বালিতে দুর্ঘটনায় আহত নুসরাত ভারুচা
নুসরাত ভারুচা

নুসরাতের পরিবার ও টিম এই সময়ে তার ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ীই তার পরবর্তী চিকিৎসা ও অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টের তথ্য অনুযায়ী, ভ্রমণের সময় একটি ভবনের ছাদে থাকাকালে পা পিছলে পড়ে যান অভিনেত্রী। এতে তিনি ভারসাম্য হারিয়ে দুর্ঘটনার শিকার হন এবং মেরুদণ্ডে চোট পান। পোস্টটিতে আরও দাবি করা হয়েছে, নুসরাতের ভবিষ্যতে স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন কি না , এমন গুরুতর দাবিও করা হয়েছে ।

 নুসরাত ভারুচা
নুসরাত ভারুচা

দুর্ঘটনার কারণে অভিনেত্রীর আসন্ন কাজ ও শুটিংয়ের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। জানা গেছে, টাইগার শ্রফ অভিনীত আসন্ন একটি সিনেমায় অভিনয় করবেন তিনি। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে টাইগার শ্রফ ও নুসরাত ভারুচাকে।

সিনেমাটির অভিনয়শিল্পীদের তালিকায় আরও রয়েছেন পশমিনা রোশন, অভিষেক ব্যানার্জি ও এলভিশ যাদব। ভিকি জৈনের নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ‘ভিজে ফ্রেমস’ এর ব্যানারে সিনেমাটি নির্মিত হচ্ছে। এই প্রজেক্টের মাধ্যমেই প্রযোজক হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করছেন ভিকি জৈন।

‘পেয়ার কা পঞ্চনামা’ ও ‘সোনু কে টিটু কি সুইটি’সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের পরিচিত মুখ হয়ে উঠেছেন নুসরাত ভারুচা। নুসরাতকে সর্বশেষ সোহুম শাহের সঙ্গে ‘উফফ ইয়ে সিয়াপ্পা’ সিনেমায় পর্দায় দেখা গেছে।

Related posts

হামলা চালিয়ে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল : ইরান

brs@admin

৯টি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মিত হচ্ছে খুলনায়

News Desk

এরদোগানের পদত্যাগ দাবিতে উত্তাল আঙ্কারা

News Desk

বিদেশি মদসহ আটক হওয়ার খবর অস্বীকার করলেন মেহজাবীন চৌধুরী

News Desk

নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

News Desk

ট্রেনে চড়ে চীন পৌঁছালেন কিম জং উন

News Desk
Translate »