27.2 C
Bangladesh
Tuesday, September 29, 2026
BRS TIMES
প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে প্রস্তুতি, ভেন্যু পরিদর্শনে প্রতিমন্ত্রী
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে প্রস্তুতি, ভেন্যু পরিদর্শনে প্রতিমন্ত্রী

ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন’ প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পরশুরামের ঘাটঘর ব্রিজের পাশে প্রকল্পের উদ্বোধনী ভেন্যু পরিদর্শন করেন তিনি। এ সময় সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি দেখতে বুধবার আবারও ফেনীতে আসবেন বলে জানান তিনি।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্পের উদ্বোধনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আগামী ১ অক্টোবর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পটির কাজ উদ্বোধন করবেন।

তিনি বলেন, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় এ এলাকার মানুষের আবাদি জমি ও ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়। ভবিষ্যতে যাতে এলাকার মানুষের আবাসভূমি হারিয়ে না যায় এবং বন্যার সময় আকস্মিকভাবে এলাকা প্লাবিত না হয়, সে জন্য স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের পর ধারাবাহিকভাবে দ্বিতীয় পর্যায়ের কাজও সম্পন্ন করা হবে। এর মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং জীববৈচিত্র্যও পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে। আগামী দুই-চার বা দশ বছরের জন্য নয়, শত বছরের জন্য এলাকার মানুষ যাতে সুফল পায়, সেভাবেই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

ভেন্যু পরিদর্শনের সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুব উল করিম, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী নাহিদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাফায়াত আখতার নূর এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু বলেন, বাঁধ নির্মাণ ফেনীবাসীর দীর্ঘদিনের দাবি। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ফেনীর মানুষ দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রেহাই পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি জানান, বৃহস্পতিবার পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সংক্ষিপ্ত পথসভায় অংশ নেবেন। পরে বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম ও পুরোহিতদের সম্মানী ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

এর আগে প্রধানমন্ত্রীর ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ পরিদর্শনের কথা রয়েছে।

Related posts

উপদেষ্টাদের কারো সেফ এক্সিট প্রয়োজন নেই : আসিফ নজরুল

News Desk

র‌্যাব পরিচয়ে ‘নগদ’ এজেন্টের কাছ থেকে কোটি টাকা ছিনতাই

brs@admin

১১তম গ্রেড পাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা, বেতন বাড়বে কর্মকর্তাদেরও

News Desk

হিংসা মানুষকে মনুষত্বহীন করে

brs@admin

বিএনপির ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার অবস্থান

News Desk

সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি ঘটনায় গ্রেফতার ২

News Desk
Translate »