28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
গুমের বিচারের দাবি, সংসদে ১১ দলের স্মারকলিপি
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

গুমের বিচারের দাবি, সংসদে ১১ দলের স্মারকলিপি

গুমের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় সংসদে স্মারকলিপি দিয়েছে জোটটি। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গুম-খুনের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হয়। রাজধানীর বাংলামোটর থেকে শুরু হয়ে পদযাত্রাটি সংসদ ভবনের প্রধান গেটে গিয়ে শেষ হয়।

পদযাত্রা শুরুর আগে গুমের শিকার হয়ে ফিরে আসা ব্যক্তিরা বলেন, দেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বক্তারা অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো হুবহু পাস করার দাবি জানান। একই সঙ্গে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন নিয়েও সমালোচনা করেন তারা।

তাদের দাবি, কোনো সংস্থা, রাজনৈতিক দল বা ব্যক্তি গুম-খুনের সঙ্গে জড়িত থাকলে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস পাবে না বলেও মন্তব্য করেন বক্তারা।

পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের পাশাপাশি গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

পরে সংসদ ভবনের প্রধান গেটে ১১ দলীয় ঐক্যের নেতারা বক্তব্য দেন। এ সময় গুম অধ্যাদেশ পুনর্বহালের দাবিতে সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল স্পিকারের কাছে ১১ দলের স্মারকলিপি পৌঁছে দেয়।

Related posts

ঢাবি এম.ফিল. প্রোগ্রামে ভর্তিতে আবেদনের সময় বাড়ল

brs@admin

বন্যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষা স্থগিত

News Desk

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় কোরআন খতম

News Desk

স্বেচ্ছাসেবক লীগ নেতা লিপু গ্রেপ্তার

News Desk

কেন্দ্রীয় শহীদ মিনারে নবম দিনের মতো এমপিওভুক্ত শিক্ষকদের ধর্মঘট

News Desk

২৯ নভেম্বর মক ভোটিং করবে ইসি

News Desk
Translate »