BRS TIMES
আবারও দাম বাড়ল স্বর্ণের, আজ ভরি কত?
অন্যান্য সংবাদঅর্থনীতিপ্রচ্ছদশিরোনাম

২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। তেজাবি স্বর্ণের দাম বাড়ার প্রভাবে নতুন করে দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা।

এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম। একই সঙ্গে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা। ১৮ ক্যারেটের দাম ২ লাখ ৩ হাজার ১৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে স্বর্ণালঙ্কার তৈরিতে ডিজাইন ও কাজের ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

বাজুসের তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়েছে। সেই পরিস্থিতি বিবেচনা করেই স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

চলতি বছর এ নিয়ে দেশের বাজারে স্বর্ণের দাম ১০৭ বার সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৫৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৫১ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

ফলে স্বর্ণের বাজারে আবারও দামের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিল।

Related posts

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী নাজাহর রহস্যময় মৃত্যু

brs@admin

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ২

News Desk

আইসিইউ থেকে নুরকে কেবিনে স্থানান্তর

News Desk

ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের প্রাণহানি

News Desk

জাবিতে ক্যারিয়ার ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

News Desk

শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিলে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম

News Desk
Translate »