28.5 C
Bangladesh
Monday, October 5, 2026
BRS TIMES
ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলায় শিক্ষার্থী নিহত
আন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলায় শিক্ষার্থী নিহত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার বন্দুক হামলায় দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলার পর অভিযুক্ত হামলাকারীও মারা গেছে।

দেশটিতে দুই মাসের মধ্যে এটি দ্বিতীয় স্কুলে বন্দুক হামলার ঘটনা। পশ্চিম মিনদানোতে ক্যাথলিক বেসরকারি প্রতিষ্ঠান আতেনেও দে জাম্বোয়াঙ্গা বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ম্যানিলা থেকে এএফপি এ খবর জানিয়েছে।

আঞ্চলিক পুলিশ জানায়, নবম শ্রেণির এক শিক্ষার্থী স্কুল ক্যাম্পাসে একটি পিস্তল ও একটি রাইফেল নিয়ে আসে। এরপর একটি শ্রেণিকক্ষে গুলি চালিয়ে একজনকে হত্যা করে। পরে হামলাকারীও মারা যায়।

পুলিশের মুখপাত্র শেলা চ্যাং এএফপিকে বলেন, ‘তদন্ত চলছে। আমরা এখনো হামলার কারণ শনাক্তের চেষ্টা করছি।’ তিনি জানান, ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম চলছে।

তবে হামলায় কতজন আহত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সম্ভাব্য ফেসবুক লাইভ ভিডিওতে দেখা যায়, বন্দুকের নল করিডোর দিয়ে এগিয়ে যাচ্ছে। পরে সেটি একটি শ্রেণিকক্ষের দিকে তাক করে গুলি চালানো হয়। এরপর স্কুলের পোশাক পরা শিক্ষার্থীদের চিৎকার করে নিরাপদ স্থানের দিকে ছুটতে দেখা যায়।

হামলাকারীর ফেসবুক অ্যাকাউন্টটি পরে বন্ধ করে দেওয়া হয়েছে।

জাম্বোয়াঙ্গা সিটির মেয়র খাইমার ওলাসো স্থানীয় একটি রেডিও স্টেশনকে বলেন, ‘ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, সে প্রথমে একটি টেবিলে বসা শিক্ষককে লক্ষ্য করে গুলি চালায়।’

তিনি বলেন, ‘মনে হচ্ছে, সে লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর অন্য একটি কক্ষে যায়। সেখানে সে আরেক শিক্ষার্থীকে গুলি করে।’

ওলাসো প্রথমে হামলাকারীকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী হিসেবে শনাক্ত করেছিলেন। স্কুল কর্তৃপক্ষও দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

এক বিবৃতিতে কর্তৃপক্ষ বলেছে, ‘শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার জন্য আমরা তাদের বাবা-মা ও অভিভাবকদের সঙ্গে ইতোমধ্যে সমন্বয় করেছি। ক্যাম্পাসে থাকা অন্যদের নিরাপত্তাও বিশ্ববিদ্যালয় নিশ্চিত করেছে।’

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলার ঘটনা তুলনামূলকভাবে বিরল। তবে জুনে দেশটির মধ্যাঞ্চলে বন্দুক হামলায় তিন কিশোর শিক্ষার্থী নিহত এবং আরও ২০ জন আহত হয়েছিল।

আতেনেও দে জাম্বোয়াঙ্গা গত মাসে দেশটির অনেক স্কুলের সঙ্গে সক্রিয় হামলাকারী মোকাবিলার মহড়ায় অংশ নিয়েছিল।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে বৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার ওপর কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। তবে অবৈধ আগ্নেয়াস্ত্রের চোরাকারবারিদের একটি বাজারও রয়েছে।

Related posts

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

News Desk

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

News Desk

থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসে সপ্তম বাংলাদেশ

brs@admin

জিএম কাদের ও তার স্ত্রী শেরিফার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

News Desk

মোংলায় ১৭ শিশুর শরীরে হামের উপসর্গ ‎

News Desk

সরকার শুধু ধারণ করেছে এনসিপিকে : নুর

News Desk
Translate »