30.3 C
Bangladesh
Saturday, October 3, 2026
BRS TIMES
এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা
খেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিতব্য নারী এশিয়া কাপ এবং জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।

‘এ’ গ্রুপে রয়েছে সাতবারের চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং (চীন)।

৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। ৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী দল।

প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। ১০ ও ১১ সেপ্টেম্বর দুটি সেমিফাইনাল এবং ১৩ সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে।

এদিকে, এশিয়ান গেমসে টুর্নামেন্টের অন্যান্য দলের তুলনায় র‍্যাংকিংয়ে ভালো অবস্থানে থাকায় বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে।

আগামী ১৭ সেপ্টেম্বর কোরোগি অ্যাথলেটিক পার্কে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি জিতলে সেমিফাইনালে ভারত অথবা জাপানের বিপক্ষে খেলবে তারা।

বাংলাদেশ নারী ক্রিকেট দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা।

Related posts

ভারত-পাকিস্তানের ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

News Desk

এশিয়ান কাপে নিজেদের সেরাটা দিতে চান মনিকা চাকমারা

News Desk

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk

নুরের ওপর হামলা, গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ: অ্যাটর্নি জেনারেল

News Desk

ডাকসু নির্বাচন: তিন বাম সংগঠনের প্যানেল ঘোষণা

News Desk

সিলেট রেঞ্জে অনলাইন জিডি সেবা চালু

brs@admin
Translate »