27.3 C
Bangladesh
Friday, October 2, 2026
BRS TIMES
manju-electricity-gas-mafia-chakra-return-attempt-bangladesh
প্রচ্ছদরাজনীতিশিরোনাম

বিদ্যুৎ-গ্যাসের মাফিয়া চক্রকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: মঞ্জু

বিদ্যুৎ ও গ্যাস খাতের সঙ্গে জড়িত ‘মাফিয়া চক্রকে’ ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ হলে কোনো রাজনৈতিক দল নয়, জনগণই মাঠে নেমে আসবে।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সরকারের ছয় মাসের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘সবার আগে বাংলাদেশকে গুরুত্ব না দিয়ে সরকার দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে।’ এ সময় তিনি ছাত্রদলের ক্যাম্পাস রাজনীতি নিয়েও প্রশ্ন তোলেন।

এ সময় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দলীয় লোক নিয়োগ, প্রশাসনিক সংস্কার না করা এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়াসহ ৩১ দফার অনেক প্রতিশ্রুতিই লঙ্ঘন করেছে সরকার।

তবে বিগত সময়ে হারিয়ে যাওয়া রাজনৈতিক সহনশীলতা অনেকটাই ফিরে এসেছে উল্লেখ করে আগামী পাঁচ বছরেও এ ধরনের সহনশীলতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Related posts

৩১ মে নজরুল কনসার্ট: একমঞ্চে গাইবে ১০ ব্যান্ড

brs@admin

সাতক্ষীরায় বজ্রপাতে একজনের মৃত্যু

News Desk

বাল্টিমোরে সেনা মোতায়েনের হুমকি দিলেন ট্রাম্প

News Desk

ভারতের মুসলমানদের কেন বারবার দেশপ্রেমের প্রমাণ দিতে হয়?

brs@admin

দেশের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার

brs@admin

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

News Desk
Translate »