29.3 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
লালমোহনে ওয়েস্টার্ন পাড়া ক্রীড়া চক্রের নতুন কমিটি, সভাপতি শাহীন-সম্পাদক রাহাত
অন্যান্য সংবাদখেলাধূলাপ্রচ্ছদশিরোনামসারাদেশ

লালমোহনে ওয়েস্টার্ন পাড়া ক্রীড়া চক্রের নতুন কমিটি, সভাপতি শাহীন-সম্পাদক রাহাত

ভোলার লালমোহন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্ন পাড়ার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ওয়েস্টার্ন পাড়া ক্রীড়া চক্রের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে শাহীন কুতুব এবং সাধারণ সম্পাদক হিসেবে আরিফুর রহমান রাহাত নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ওয়েস্টার্ন পাড়া ক্রীড়া চক্রের অস্থায়ী কার্যালয় তালুকদার ভবনের দ্বিতীয় তলায় কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওয়েস্টার্ন পাড়া ক্রীড়া চক্রের উপদেষ্টা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহসভাপতি তামিম তালুকদার, সহসম্পাদক ফাহিম তালুকদার, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আরিফিন, ক্রীড়া সম্পাদক সাফওয়ান হোসাইন তাহনান, সহক্রীড়া সম্পাদক শান্ত, প্রচার সম্পাদক মো. তিহান, সহপ্রচার সম্পাদক মো. রাওহা, দপ্তর সম্পাদক মো. আবু বকর, সহদপ্তর সম্পাদক মো. তাসরিফ এবং কোষাধ্যক্ষ মো. সালমান।

এদিকে, নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লালমোহনের বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ১৯৯৯ সালে ওয়েস্টার্ন পাড়া ক্রীড়া চক্র প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি খেলাধুলার আয়োজন ও পরিচালনা করে আসছে।

Related posts

সিরিজ জয় জুলাই শহীদদের উৎসর্গ লিটনের

News Desk

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিকল্প আমাদের হাতে নেই: প্রধান উপদেষ্টা

News Desk

মহাসমাবেশ থেকে ইসলামী আন্দোলনের ১৬ দফা ঘোষণা

brs@admin

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

News Desk

তিন দেশের ৩৭ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ঢাকার ছবি ‘উৎসব’

brs@admin

ঝিনাইদহে ট্রাকের হেলপারের মরদেহ উদ্ধার

News Desk
Translate »