27.7 C
Bangladesh
Friday, October 2, 2026
BRS TIMES
লালমোহনে অটোরিকশার চাপায় শিশু নিহত
প্রচ্ছদশিরোনামসারাদেশ

লালমোহনে অটোরিকশার চাপায় ৭ বছরের শিশু নিহত

ভোলার লালমোহনে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মোহাম্মদ আব্দুল্লাহ (৭) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হোসেন চৌমুহনী গ্রামের মনির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু আব্দুল্লাহ পশ্চিম চরউমেদ গ্রামে তার নানা প্রয়াত জালাল আহমেদের বাড়িতে বেড়াতে এসেছিল। রোববার সকালে সড়ক পার হওয়ার সময় দৌড়ে রাস্তা পার হতে গেলে একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে শিশুটি মারাত্মক আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও অটোরিকশার চালক শিশুটিকে দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সকাল ৮টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related posts

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৫০০

News Desk

বাধা এড়িয়ে এগোচ্ছে ফ্লোটিলার ‘দ্য ম্যারিনেট’ জাহাজ

News Desk

সফর শেষে দেশের উদ্দেশে প্রধান উপদেষ্টা

brs@admin

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

brs@admin

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে: প্রধানমন্ত্রী

News Desk

মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

News Desk
Translate »