BRS TIMES
প্রথম টেস্টের আগেই ফিট হয়ে উঠবেন
খেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

প্রথম টেস্টের আগেই ফিট হয়ে উঠবেন তাইজুল

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ব্যাট করার সময় আঙুলে চোট পান বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলাম। এজন্য ম্যাচের বাকী সময়ে মাঠে নামতে পারেননি তাইজুল। বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান , প্রথম টেস্টের আগেই ফিট হয়ে উঠবেন তাইজুল ।

তিনি জানান, ডারউইনে ১৩ আগস্ট থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টের আগে তাইজুল ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক ভিডিও বার্তায় ফিজিও বায়েজিদুল বলেন, ‘গত পরশু ব্যাটিংয়ের সময় তাইজুল যে ব্যথা পেয়েছিল, সেই ব্যথা কমে এসেছে। ফোলা এবং ব্যথা, দু’টোই কমে এসেছে। টেস্ট শুরু হতে এখনও আরও পাঁচ দিন বাকি আছে। আমাদের হাতে চার দিন সময় আছে। আশা করছি, এই সময়ের মধ্যে তাকে পাওয়া যাবে।’

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রথম ইনিংসে ৯ নম্বরে নেমে ১৫ বলে ১০ রান করেন তাইজুল।

ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচ ইনিংস ও ৩৮ রানে হারে টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬৩ রানের জবাবে অস্ট্রেলিয়া একাদশ ৩৫৫ রান করে।

Related posts

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮

News Desk

২৯৭ অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করলো মালয়েশিয়া পুলিশ

brs@admin

রেল লাইনের ওপর সেতু ধস, নিহত ৭

brs@admin

চট্টগ্রামে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

News Desk

সাম্য হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৮

brs@admin

ফিলিস্তিনকে স্বীকৃতির সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’: এরদোয়ান

News Desk
Translate »