31.6 C
Bangladesh
বুধবার, জুন ৩, ২০২৬
BRS TIMES
আইন-আদালতপ্রচ্ছদ

সালমান-আনিসুল-শাজাহানসহ পাঁচজন রিমান্ডে

সাবেক মন্ত্রী আনিসুল হক, শাজাহান খান, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সোহাইলের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
আজ তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।  এরপর তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তরা। শুনানি শেষে  মাহবুব আলম তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।
ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, শাজাহান খান, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এদিন একই থানা এলাকায় রিটন উদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে এক দিনের রিমান্ড দেয়া হয়েছে।
এছাড়াও ২০২৩ সালের ২৮ অক্টোবরে পল্টনে বিএনপির মহাসমাবেশে গণঅধিকার পরিষদের কর্মী বদরুল ইসলাম সায়মনকে হত্যাচেষ্টা মামলায় চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সোহাইলের তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

সংবিধানের নামে দেশে যেটি আছে সেটি আওয়ামী বিধান: হাসনাত

brs@admin

পাঁচ লাখ যুব নারীসহ ৯ লাখ তরুণ প্রশিক্ষণে দক্ষ হবে : আসিফ মাহমুদ

brs@admin

ঘোষিত সময় থেকে নির্বাচন পেছানোর সুযোগ নেই

News Desk

অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলা

brs@admin

বাংলাদেশি পাটপণ্য রপ্তানিতে ভারতের নতুন বিধিনিষেধ

News Desk

ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু

News Desk
Translate »