29.2 C
Bangladesh
Sunday, September 20, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০

রাজধানীর মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (২১ জুন) সকালে তাদেরকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।

আটককৃতরা হলেন- সজীব সর্দার, মো. নাজির হোসেন, মো. কবির, কালাম ফরাজি, কবির, আলী রাজ হুসাইন, স্বপন, সিরাজ, মো. হেলাল হোসেন, আসাদ উদ্দিন।

পুলিশ জানায়, রোববার সকালে কলেজগেট এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা মিছিল বের করলে সেখানে কর্তব্যরত পুলিশ তাদের ধাওয়া দিয়ে আটক করে। আটক ব্যক্তিরা মোহাম্মদপুর, আদাবর ও ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, তাদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related posts

আজ টিভিতে কোন খেলা আছে? দেখে নিন ২৫ আগস্ট ২০২৬ এর সূচি

brs@admin

শেখ হাসিনার মৃত্যুদণ্ড

News Desk

নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী

News Desk

স্বৈরাচার রুখতেই সংলাপে অংশ নিচ্ছি: সালাহউদ্দীন আহমদ

News Desk

মধ্যরাতে ঢাকায় ভূমিকম্প

brs@admin

আমরা পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চাই

News Desk
Translate »