30.2 C
Bangladesh
Thursday, June 11, 2026
BRS TIMES
বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করতে চান হ্যান্সি ফ্লিক
খেলাধূলা

বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করতে চান হ্যান্সি ফ্লিক

বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করতে চান হ্যান্সি ফ্লিক ।টানা দ্বিতীয় লা লিগা শিরোপার খুব কাছে বার্সেলোনা। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এখনো অধরা। এই শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই কাতালান ক্লাবটির সঙ্গে নতুন চুক্তির ইচ্ছা প্রকাশ করেছেন কোচ হ্যান্সি ফ্লিক।
ফ্লিকের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ পর্যন্ত। ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা ইতোমধ্যে তাকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার আগ্রহ দেখিয়েছেন। ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে বিদায় নিলেও ফ্লিকের ওপর আস্থা হারায়নি বার্সা।
ন্যু ক্যাম্পে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, নতুন চুক্তি তার পরিকল্পনার অংশ এবং ক্যারিয়ারের শেষ অধ্যায় তিনি বার্সেলোনাতেই কাটাতে চান।
২০২৩-২৪ মৌসুমে দায়িত্ব নেওয়ার পর প্রথম মৌসুমেই ফ্লিকের অধীনে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপারকোপা জেতে বার্সা। চলতি মৌসুমে আরও একটি সুপারকোপা জিতেছে দল। এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে শীর্ষে রয়েছে তারা।
তবে চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাশা পূরণ হয়নি। গত মৌসুমে ইন্টার মিলানের কাছে হেরে সেমিফাইনালে থামতে হয়। এবার কোয়ার্টার ফাইনালেই বিদায়। ২০২০ সালে বায়ার্ন মিউনিখকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই কোচ জানান, বার্সেলোনার হয়ে ইউরোপ সেরা হওয়াই তার বড় স্বপ্ন। পাশাপাশি ন্যু ক্যাম্পের নির্মাণকাজ শেষ হওয়ার সময়ও তিনি এই স্টেডিয়ামে কোচ হিসেবে থাকতে চান বলে উল্লেখ

Related posts

অবশেষে চ্যাম্পিয়নের স্বাদ পেলো দক্ষিণ আফ্রিকা

brs@admin

বিসিবি অ্যান্টি-করাপশন ইউনিটে অ্যালেক্স মার্শাল

News Desk

শ্রীলঙ্কার বিপক্ষে জয়, ফাইনাল খেলছে বাংলাদেশ!

News Desk

সালমানের বিতর্কিত রান আউট, মিরাজ জানালেন প্রতিক্রিয়া

News Desk

১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

News Desk

মাঠের অবৈধ ইজারা বাতিলে সিটি করপোরেশনকে পবা’র আহ্বান

brs@admin
Translate »