30.5 C
Bangladesh
Tuesday, September 8, 2026
BRS TIMES
টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল
খেলাধূলা

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল । বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলছে বাংলাদেশ। তিনি ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে আগামী ২ মে। এই সিরিজ শেষেও ক্রিকেটারদের বিশ্রামের সুযোগ নেই। কারণ লাল বলের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল।

আজ শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী, আগামী ৩ মে বাংলাদেশে এসে পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল।

সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ৮ মে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ১৬ মে সিরিজের দ্বিতীয় ও শেষ অনুষ্ঠিত হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচগুলো ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।

এর আগে গত মার্চে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। সেবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল দুই দল। সেই সিরিজে বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে।

অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ঘরের মাঠে সর্বশেষ টেস্ট খেলেছিল ২০২১ সালের নভেম্বরে। সেবার মুমিনুল হকের দলকে ২-০ তে হোয়াইটওয়াশ করেছিল বাবর আজমের পাকিস্তান।

বাংলাদেশ অবশ্য সেই প্রতিশোধ নিয়ে এসেছিল ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে গিয়ে। বাংলাদেশও দুই ম্যাচ টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে এসেছিল।

Related posts

ক্লাব ক্রিকেটে নতুন মোড়, আগের অবনমন সিদ্ধান্ত বাতিলের পথে

Durjoy Das

ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরাইল

News Desk

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

brs@admin

বাংলাদেশকে ১৮৩ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড

Durjoy Das

আজ টিভিতে কোন খেলা আছে? দেখে নিন ২৯ আগস্ট ২০২৬ এর সূচি

brs@admin

নিউজিল্যান্ডের কাছে হারের পর ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি শরিফুলের

Durjoy Das
Translate »